শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

রাঙ্গামাটির জুরাছড়িতে ৫১ দোকান-বসতঘর পুড়ে ছাই

১৬০

॥ স্মৃতি বিন্দু চাকমা,জুরাছড়ি ॥

রাঙ্গামাটির জুরাছড়ি বাজারে অগুনে পুড়ে ৫১ দোকান ও বসতঘর পুড়ে গেছে। এদুর্ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।রবিাবর (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, পুলিশ, সেনাবাহিনী, আনসার ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিছু কিছু দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হলেও অধিকাংশ পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উদ্ধারকারীরা জানান। জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ জানিয়েছেন, জুরাছড়ি বাজারে আগুনে ৩৭টি দোকান, ১০টি বসতঘর ও ৪টি ভাসমান দোকান সম্পূর্ন পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে তা বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে। তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা হতে পারে বলে ধারণা করছেন।

উপজেলা পরিরষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ সময় সুরেশ কুমার চাকমাসহ স্থানীয়রা দাবি করেন, ফায়ার স্টেশন না থাকায় ক্ষয়ক্ষতি পরিমাণ বেশি হয়েছে। উপজেলায় ফায়ার স্টেশন করার জন্য সরকারের নিকট দাবি জানান।