শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

মানিকছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জসনে জুলুস

বিশ্ব তথা মানব জাতির জন্য রহমত হিসেবে দুনিয়ায় এসেছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)

১২৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ রবিউল আওয়াল রবিবার (০৯ অক্টোবর) সকালে মানিকছড়ি উপজেলার মহামুনি বাসস্ট্রেশন থেকে বর্ণাঢ্য জসনে জুলুছে (র‌্যালি) খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতল সড়ক প্রদক্ষিণ করে বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আলোচনা সভায় মিলিত হয়। এতে বিভিন্ন সংগঠনের ব্যানারে শিশু-কিশোর, যুবক, বৃদ্ধসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।

জসনে জুলুছ উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল’র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করে আহলে সুন্নাত ওয়াল জামাআত মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ রাজ্জাক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, জুলুস উদযাপন কমিটির সদস্য সচিব কাউছার হামিদসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকের ১২ রবিউল আওয়াল পৃথিবীতে পাঠিয়ে ছিলেন বিশ্ব তথা মানব জাতির জন্য রহমত হিসেবে। তিনি দুনিয়ায় এসেছিলেন মিথ্যা থেকে মানুষকে দূরে রাখতে। যারা সত্যের পথের অনুসারী তাদের আখিরাতের জীবনে কীভাবে পুরস্কৃত করা হবে তার বার্তাবাহক হিসেবে। বক্তারা আরো বলেন, মহান আল্লাহ তায়ালা এই কূল কায়তান সৃষ্টি করেছেন শুধু মাত্র মহানবী (সা.) জন্য। তার ৬৩ বছর জীবনে মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ হানাহানি দূর করে ইসলামের প্রকৃত বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তিনি।