শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মাটিরাঙ্গায় বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা পালন

১২৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গার পৌরসভার অন্তর্গত ৭ নং ওয়ার্ডের বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হয়। রবিবার (৯ অক্টোবর) সকালের দিকে দেশ ও জাতি তথা সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ বুদ্ধ রক্ষিত ভিক্ষুর নিকট থেকে পঞ্চশীল গ্রহণের পর ফুল পূজা বুদ্ধ পূজা, আকাশ প্রদীপ উৎসর্গ ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড (আহার) দানসহ নানাবিধ দান করেন।

মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পূর্নিমা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন।

বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ বুদ্ধ রক্ষিত জানান, এ উৎসবের প্রধান আকর্ষণ হলো সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস উড়ানো। এই উৎসব এবং মাসব্যাপী কঠিন চীবর দান। বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবারণা পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পর, এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা, নীতি অনুশীলন করেন। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা নিজের বৌদ্ধ বিহারের বাইরে অন্য কোন বৌদ্ধ বিহারেও রাত্রী যাপন করেন না।

এছাড়া বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম শ্রবণ করেন। বিহারে আগত সকল উপাসক উপাসিকাগণ। সকল বৌদ্ধ বিহারে, ধর্মীয় সংগঠনের নিজ নিজ কার্যালয়ে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে পূর্ণিমা।

অনুষ্ঠানে অত্র এলাকার বৌদ্ধ ধর্মাম্বলীর দায়ক দায়িকা সহ অনেকে উপস্থিত ছিলেন।