শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

বিশ্বের সকল প্রাণীর শান্তি কামনা করে প্রবারণা পূর্ণিমা পালন

১৩৫

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বৌদ্ধ ধর্মালম্ভীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হচ্ছে প্রবারণা পূর্ণিমা। বিশ্বের সকল প্রাণীর শান্তি কামনা করে পঞ্চশীল গ্রহণ সহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় জুরাছড়ি উপজেলায় পালন করা হচ্ছে প্রবারণা উৎসব। শত শত ধর্মপ্রাণ উপাসকের উপস্থিতিতে রবিবার (৯ অক্টোবর) সকালে লুলাংছড়ি বনবিহারে ভগবান বুদ্ধের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও সুখ – সমৃদ্ধি কামনায় প্রার্থনা করছেন।

সকাল নয়টার দিকে সমবেত পঞ্চশীল প্রার্থনা সহ বিভিন্ন দানানুষ্ঠান সম্পাদন করে পরে ভিক্ষু সংঘের ভিক্ষুরা সমবেত উপাসক- উপাসিকাদের ধর্মীয় দেশনা প্রদান করেন।

প্রবারণা উদযাপন কমিটির কর্মসূচী অনুযায়ী সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন সহ ফানুস উড়ানো হবে। এবং উদযাপন কমিটির উদ্যোগে প্রবারণা উৎসবের দিনে লুলাংছড়ি বনবিহারে অধ্যক্ষ সহ আরো একজন ভিক্ষুকে স্থবির বরণ করে সম্মাননা ক্রেস তুলেদেন কমিটির নেতৃবৃন্দ।