শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতার

রাঙ্গামাটিতে ১ টাকায় পোশাক পাচ্ছেন ১হাজার হত-দরিদ্র পরিবার

১২৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পাহাড়ের হত-দরিদ্র জনগোষ্ঠীর জন্য ১ টাকার পোশাকের হাটের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। শনিবার (৮ অক্টোবর) সকালে রাজ বন বিহার প্রঙ্গণে এ হাটের উদ্বোধন করেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় মানবধিক কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, রাজবন বিহার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অমিয় খীসা প্রমুখ।

প্রধান অথিতি চাকমা সার্কেল চীফ বলেন, ‘করোনার সময়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন পার্বত্য এলাকা সহ যেভাবে সারাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে তা জাতি ভুলবেনা। বিদ্যানন্দ ফাউন্ডেশন কোন প্রকার বিদেশী অনুদান ছাড়া শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের টাকায় যেভাবে মানুষের সেবা করে যাচ্ছেন তা অভাবনীয় এবং প্রশংসার। তিনি বলেন, চাকমা সার্কেল বিদ্যানন্দের ভাল কাজের সাথে পাশে থাকবে অতীতের মতো ভবিষ্যতেও তারা এ কাজ করে যাবেন।

বিশেষ অতিথির বক্তব্যে নিরুপা দেওয়ান বলেন, ‘পাহাড়ের সু-সময়ে দু:সময়ে বিদ্যানন্দ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বিদ্যানন্দ ফাউন্ডেশন গরীব মানুষের আত্নসম্মানবোধ অক্ষুন্ন রেখে কার্যক্রম পরিচালনা করছেন। আমরা সকলে এবং রাজবন বিহারের উপাসক-উপাসিকাবৃন্দ সবসময় বিদ্যানন্দের পাশে থাকব।

সভাপতির বক্তব্যে জামাল উদ্দিন বলেন, ‘শৈল থেকে সমতল সব জায়গায় সব উৎসবে বিদ্যানন্দ মানুষের জয়গান গায়। সব জায়গায় সম্প্রীতির বাণী পৌঁছে দেয়ার চেষ্টা করে। আমরা চাই সকলের নিজস্ব উৎসবে সবার জন্য সমান সুযোগসহ অংশগ্রহণ।

 

এদিকে প্রবারণা উপলক্ষে স্টলগুলোতে সারি সারি থামি, লুঙ্গি ধুতি, টপ্স, ফ্রক, শার্ট, জুতা ও শীতের কাপড় সাজানো হয়েছে। মানুষ ১ টাকা দিয়ে নিজের পছন্দ মতো কাপড় পছন্দ করে ক্রয় করছে। এছাড়াও প্রতি পরিবার ২ ডজন করে ডিম পাচ্ছেন যেটি সম্প্রতি চালু হওয়া বিদ্যানন্দের পাহাড়ে পুষ্টি প্রোগ্রামের অন্তর্ভুক্ত। অনুষ্ঠানে আগত সকল মানুষের জন্য মিষ্টিমুখের ব্যবস্থাও করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রায় ১ হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত মানুষ ১ টাকার বিনিময়ে এখান থেকে বাজার করছেন।

উল্লেখ্য যে, গত করোনার সময় বিদ্যানন্দ ফাউন্ডেশন সারাদেশে ৭ লক্ষাধিক পরিবারে এক মাসের খাদ্য সহায়তা দিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য অংশ পাহাড়ের। সম্প্রতি পাহাড়ের অপুষ্টিতে ভোগা জনসাধারণ বিশেষ করে মা ও শিশুদের জন্য বিদ্যানন্দ চালু করেছে পুষ্টি প্রোগ্রাম পরিচালনা করেন।