শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাও

বান্দরবানে ৪৮৪টি বৌদ্ধ বিহারের ২৪২ মেট্রিক টন চালের ডিও বিতরণ

১১০

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবান সদরের ১৪০টি বৌদ্ধ বিহারে ৫০০ কেজি করে সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও বান্দরবানের ৭টি উপজেলার ৪৮৪টি বৌদ্ধমন্দিরে জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনার অনুকূলে ২৪২ মেট্রিক টন চালের ডিও বিতরণ করা হয়। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলানায়তনে প্রতিটি বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের হাতে এ অনুদান প্রদান করা হয় ।

অনুষ্ঠানে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ডা. মোঃ শেখ ছাদেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ।

বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, প্রত্যেক ধর্মের মানুষ এখানে বসবাস করে । সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার পরেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা আর পরেই মুসলমানদের ঈদ এ মিলাদুন্নবী। প্রত্যেকেই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছে এবং করবে। আর শান্তিপূর্ণভাবে নিজ ধর্মের উৎসব পালন করার জন্য নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।