শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

মানিকছড়িতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন সমাজ কল্যাণ পরিষদ’র বস্ত্র বিতরণ

১৫৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়িতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন সমাজ কল্যাণ পরিষদ’র মানিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে অসহায়, গরিব ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় মানিকছড়ি উপজেলার শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দিরে সনাতন সমাজ কল্যান পরিষদ’র সাধারণ সম্পাদক ডা. অমর কান্তি দত্ত’র সঞ্চালনায় ও সভাপতি রুপেন পাল’র সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন, ওসি মোঃ শাহনূর আলম, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, সনাতন সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা কেশব লাল দে, অজিত কুমার নাথ, সহ-সভাপতি রতন কুমার দে, মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাদল বরণ সেন, সাধারণ সম্পাদক তুষার পালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় অসহায় নারী-পুরুষের মাঝে ধুতি, লুঙ্গি ও শাড়ি বিতরন করেন অতিথিরা।