শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

লামায় বৈদ্যুতিক শর্টে লাইনম্যান এর মৃত্যু

১০৮

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় বৈদ্যুতিক শর্টে সাহাব উদ্দিন (৫০) নামে বিদ্যুৎ বিভাগের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (০১ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে লামার মিরিঞ্জা পাহাড়ে বিদ্যুৎ সম্প্রসারণ লাইনের কাজ পরিদর্শনকালে ১১ হাজার লাইনের খুঁটির টানা তারের সাথে শর্ট লেগে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এসময় তার সাথে থাকা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাহাব উদ্দিন লামা বিদ্যুৎ বিভাগের লাইনম্যান হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের নারারকুল গ্রামের মৃত মোঃ ইসলাম এর ছেলে।

লামা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ সাজ্জাদ সিদ্দিক লাইনম্যান সাহাব উদ্দিন এর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের উপস্থিতিতে নতুন সম্প্রসারিত বিদ্যুৎ লাইনের কাজ দেখাতে গিয়ে ১১ হাজার বিদ্যুতের লাইনের টানা তারের সাথে শর্ট লেগে সে অবচেতন হয়ে পড়ে। দ্রুত চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।