শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

সংবাদ প্রকাশের পর বরকল স্বাস্থ্য বিভাগে মেকানিক উপস্থিত, ডাক্তার অনুপস্থিত

১৩৭

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটি বরকলে উপজেলা স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও হাসপাতালের জুনিয়র মেকানিক অমিত দেব বর্মণের কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে জাতীয়, স্থানীয় ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচরে বসেছে স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ। তাই জুনিয়র মেকানিক অমিত দেব বর্মণ কর্মস্থলে উপস্থিত তবে ডাঃ মংক্যছিং সাগর অনুপস্থিত থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

দেখা গেছে,স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও কর্মকর্তা,কর্মচারীদের দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি ও স্বেচ্ছাচারিতার কারণে রীতিমতো ভোগান্তির স্বীকার হন কর্তব্যরত চিকিৎসক ও সাধারণ রোগীরা। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে গত ২১ সেপ্টেম্বর সরেজমিনে তদারকি করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এরপর থেকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন এবং স্ব স্ব দায়িত্ব পালন করেন। তবে সরকারি কর্মসূচি ব্যতীত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে এমনটা বলেছেন স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

উল্লেখ্য,গত ৯ সেপ্টম্বর বরকল স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও জুনিয়র মেকানিক অমিত দেব বর্মণ কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিষয়ে সংবাদ প্রকাশিত হলে এখন নিয়মিত কর্মস্থলে থাকছেন।