শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাদ্য বিতরণকালে

পূজায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না হয়, সর্বদা সতর্ক থাকতে হবে: বাসন্তী চাকমা, এমপি

১৩২

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাহাড়-সমতলের সকলের মানুষের প্রতি সম-দায়িত্ববান। শারদীয় দুর্গাপূজাকে আনন্দ উৎসবের সাথে পালনের সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। কেউ যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে মানুষের মনে বিষাদ সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।

শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শতাধিক নারী-পুরুষের মাঝে খাবার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাগড়াছড়ির খাগড়াপুরে শ্রী শ্রী অখণ্ড মণ্ডলী উপাসনা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব সুধাকর ত্রিপুরার সভাপতিত্বে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলা একাডেমী পদকপ্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, শ্রী শ্রী অখণ্ড মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি রজনী কিশোর ত্রিপুরা প্রমুখ।

খাগড়াপুর শ্রী শ্রী অখণ্ড মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চামেলী ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বাসন্তী চাকমা আরো বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, দুর্গাপূজার উৎসব সকলের জন্য। সরকার ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব সবার এই সংস্কৃতিতে বিশ্বাসী। আমাদের সব ধর্মাবলম্বীর উৎসব ও আনন্দকে যেন কোন দুষ্ট চক্রকারীরা বিনষ্ট করতে না পারে সেজন্য আমাদেরকে যার যার স্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এ শারদীয় পূজায় যেন সকলেই শান্তিপূর্ণ ও আনন্দ পরিবেশে সমাপ্ত করতে পারি। পরিশেষে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলকে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানান তিনি।

এর আগে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে বৃহস্পতিবার বিকেলে ৪’শতাধিক নারী-পুরুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।