শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরু

আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমাসহ সহকারী কোচ তৃষ্ণা চাকমাকে

খাগড়াছড়িতে তিন ফুটবল কন্যাদের রাজকীয় ভাবে বরণ ও সংবর্ধনা

১১৫

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

সাফজয়ী খাগড়াছড়ি জেলার পাহাড়ি তিন ফুটবল কন্যাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলো খাগড়াছড়িবাসী। আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি পৌছালে তাদেরকে শহরের অদূরে ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুল দিয়ে সাদরে বরণ করে নেন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমাসহ বিভিন্ন স্তরের মানুষ।

পাহাড়ি তিন ফুটবল কন্যার সাথে খাগড়াছড়ি এসেছেন জাতীয় নারী ফুটবল দলের সহকারী কোচ তৃষ্ণা চাকমাকেও। বরণের পর ছাদ খোলা সুসজ্জিত জীপে করে তাদেরকে খাগড়াছড়ি শহর প্রদক্ষিণ করানো হয়। শতশত উৎসুক মানুষ তাদের হাত নেড়ে স্বাগত জানান।

পরে খাগড়াছড়ি স্টেডিয়ামে খাগড়াছড়িবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় খেলোয়াড় ও সহকারী কোচকে। সংবর্ধনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ খেলোয়াড় ও সহকারী কোচকে ১ লাখ টাকা করে ৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার নাইমুল হক-পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবু সাঈদ, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে সদস্য শতরূপা চাকমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা প্রমুখ।