শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

রাঙ্গামাটিতে আদিবাসী ফোরামের চতুর্থ আঞ্চলিক শাখা সম্মেলন

২২৬

॥ পলাশ চাকমা ॥

রাঙ্গামাটিতে বাংলাদেশ আদিবাসী ফোরাম,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখার চতুর্থ আঞ্চলিক শাখা (ক-অঞ্চল) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে আশিকা হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন.বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হরেন্দ্র নাথ সিং। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইন্টু মনি চাকমার সঞ্চালনায় ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি চিরান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ-সভাপতি বিজয় কেতন চাকমা, সহ-সাধারণ সম্পাদক মধুমঙ্গল চাকমা, অর্থ সম্পাদক ইন্দু লাল চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক (সাংবাদিক) চাইথোয়াই মারমা, সদস্য (রাঙ্গামাটি) রতি কান্ত তঞ্চঙ্গ্যা, লোমা লুসাই, সদস্য (বান্দরবান) মংমং চাক, সদস্য (খাগড়াছড়ি) নমিতা চাকমা প্রমূখ।

 

 

প্রধান অথিতি হরেন্দ্র নাথ সিং বলেন, সরকার আদিবাসীদের ক্ষুদ্র-নৃগোষ্ঠী ঘোষণা দেওয়ার করণে নতুন করে পিছনের দিকে হাঁটা শুরু করেছে। যখন বিরোদী দলে ছিল তখন আদিবাসীদের স্বীকৃতি ও সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্রযন্ত্রের কারনে আদিবাসীরা স্বীকৃতি পাচ্ছেন না। তিনি আরো বলেন, সমতলে আদিবাসীদের নামে অনেক স্কুল-কলেজও রয়েছে অথচ আদিবাসীদের স্বীকৃতি নিয়ে টালবাহানা করা হচ্ছে। আদিবাসী হলো একটি সাংবিধানিক অধিকার।

পরে প্রকৃতি রঞ্জন চাকমাকে সভাপতি এবং ইন্টু মনি চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখা (ক-অঞ্চল) কমিটি ঘোষণা করা হয়।