শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ইউএনওর বিরুদ্ধে অভিযোগের তদন্ত হচ্ছে: অতিরিক্ত সচিব

১৬৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ইউএনও মেহরুবা ইসলাম এর সাম্প্রতিক সময়ের যে সব বিতর্কিত কর্মকাণ্ড করার অভিযোগ উঠেছে, তার প্রতিটি ঘটনার পৃথক তদন্ত হচ্ছে। এখন তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর আজ রোববার সাংবাদিকদের এ কথা বলেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেছেন, অতিরিক্ত জেলা প্রশাসকেরা এসব তদন্ত করছেন। তাঁরা আশা করছেন আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন পেতে পারেন।

গত শুক্রবার সন্ধ্যার দিকে আলীকদম উপজেলার চৈক্ষ্যং আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভেঙে ফেলেন ইউএনও মেহরুবা ইসলাম। এ-সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ইউএনওকে নিয়ে সমালোচনা শুরু হয়। ট্রফি ভাঙার প্রতিবাদে ইউএনওর প্রত্যাহার চেয়ে আলীকদমে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।