শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

মানিকছড়িতে কারিতাস’র উদ্যোগে উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরন

৬৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস’র উদ্যোগে সিপিপি পিএইপি-২ প্রকল্প’র আওতায় মানিকছড়ি উপজেলার বিভিন্ন পাড়া পর্যায়ের ৮৬ জন উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মানিকছড়ি উপজেলা পরিষদ সংলগ্ন বিভিন্ন পাড়া পর্যায়ের ৮৬ জন উপকারভোগীদের মাঝে মুলা বীজ ৬২ কেজি ৪শ গ্রাম, ফরসসীম ৮১ কেজি ৩শ গ্রাম, ধনিয়া ২১ কেজি ৪শ ৫০ গ্রাম, লালশাক সাড়ে ১২ কেজি, মরিচ ২ কেজি, বরবটি ১০ কেজি, মিষ্টি কুমড়া ২ কেজি, খিরা ৩শ গ্রামসহ ২৯৪টি সেক্স ফোরামন টোপ, ফেরোমন বৈয়ম ২৯৪টি ও ২৫৫টি হলুদ কার্ড বিতরন করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিতরণকালে কারিতাস প্রদত্ত এসব বীজ ও উপকরণ যথাযথ ভাবে কাজে লাগালে পারিবারিক ও আর্থিক সচ্ছলতা আনায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন অতিথিরা। তাই এ সকল উপকরণ ও বীজ সঠিকভাবে চাষাবাদের পরামর্শ দেন তারা।

প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান জানান, কিভাবে শীতকালীন এ সকল বীজ কৃষক পরিচর্যা করবেন তার পরামর্শ দিয়েছি আমরা। উক্ত বীজের উৎপাদিত ফসল থেকে তারা আবার বীজ সংরক্ষণ করবে এবং পরবর্তী বছর সেই বীজ নিজেরাই চাষাবাদ করবে ও স্থায়ীত্ব কৃষি চর্চা অব্যহত রাখবে বলে মনে করি।