শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

খাগড়াছড়িতে সিআরবি'র ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার

সকলের সচেতনতার মধ্য দিয়েই ভোক্তা অধিকার বাস্তবায়ন হবে

৫৭

॥ মোঃ ইসমাইল হোসেন ॥

খাগড়াছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর প্রয়োগ ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের স্টাডি কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) খাগড়াছড়ি জেলা শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে.এম. ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার জিনিয়া চাকমা। ফোকাল পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ির সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লিজা।

প্রধান অতিথি তার বক্তব্যে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে.এম. ইয়াসির আরাফাত বলেন, ‘আমরা দেখেছি বিভিন্ন গুদামজাত পন্যের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন। ভোক্তা অধিকার আইন যে আছে তা তো মানুষ জানত না। অভিযানের ফলে এখন তারা সেটা জানেন। এই জায়গায় সরকার আন্তরিকভাবে কাজ করেছেন। যেহেতু আইন রয়েছে, সরকারের স্বদইচ্ছা আছে। আমরা আমাদের জায়গা থেকে সচেতন হলেই এই আইন বাস্তবায়িত হবে, সামনে এগিয়ে যাবে। তাই আমাদের সকলেরই সচেতন হতে হবে।’

ফোকাল পার্সন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ির সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লিজা বলেন, ‘ভোক্তারা ঘুম থেকে উঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সর্বস্তরে প্রতারিত হচ্ছে। এই প্রতারণা থেকে বাঁচতে হলে ভোক্তাকে তার অধিকার সম্পর্কে জানতে হবে। তাছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের অধিকার নিশ্চিত করণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ’র (সিআরবি) খাগড়াছড়ির সভাপতি এটিএম রাশেদ উদ্দীন’র সভাপতিত্বে এবং সহ-সভাপতি বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সিআরবি’র জেলা সাধারণ সম্পাদক মোঃ আবদুর রউফ।

এ সময় সিআরবি’র জেলা উপদেষ্টা ধীমান খীসা, সিনিয়র সহ-সভাপতি বিম্বিসার খীসা, সহ-সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ন-সম্পাদক ফরিদুল আলম, খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির আহ্বায়ক স্বপন চন্দ্র দেবনাথসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।