শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

মানিকছড়িতে আন্তঃ উপজেলা সাঁতার প্রতিযোগিতা

৮১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে আন্তঃ উপজেলা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মানিকছড়ি উপজেলা পরিষদ পুকুরে মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় আন্তঃ উপজেলা সাঁতার প্রতিযোগিতা। প্রতি গ্রুপে ৬জন করে ২৪ জন শিক্ষার্থীদের চারটি গ্রুপে বিভক্ত করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাঁতার প্রশিক্ষক রাজন চাকমা, বাফুফে কোচ মোঃ ইমরান হাসান ইমন, বাফুফে রেফারী মোঃ রেজাউল করিম খান সোহেল।