শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

লামায় গলায় ফাঁস লাগিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধুর আত্মহত্যা

৭৭

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় কানিজ ফাতেমা (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়ন মিশনপাড়া ২নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সত্রে জানা গেছে।

নিহত কানিজ ফাতেমা লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন মিশনপাড়া এলাকার এনামের স্ত্রী এবং সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের সুলতান আহমেদের মেয়ে। তবে কেন আত্মহত্যা করেছে তার ব্যাপারে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এনামুল হক। তিনি বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। ময়নারতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। তবে কেন আত্মহত্যা করেছে তার কোন তথ্য এখনো পাওয়া যায়নি।