শিরোনাম
কাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডারফায়ার সার্ভিস এর সেবা পেতে ১০২ নম্বারে জরুরী কল করুনআবারো ১২ ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধারে পর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদান

মহালছড়িতে পানিতে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু

১০০

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে বালতির পানিতে পড়ে ১৪ মাসের এক শিশুর মৃত্য হয়েছে। মৃত সামিয়া আক্তার চৌংড়াছড়ি গ্রামের আবুল কাশেমের মেয়ে।

স্থানীয়রা জানান, রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সামিয়া খেলতে খেলতে মা-বাবার অজান্তে বাড়ির উঠোনে থাকা পানি ভর্তি বালতিতে পড়ে যায়। তখন শিশু সামিয়ার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। পরে শিশুটিকে খোঁজ নিতে গেলে বালতির মধ্যে ডুবে যাওয়া অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষনিকভাবে স্থানীয়দের সহযোগিতায় মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রসিদ বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ কিংবা অবগত করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।