শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

রোয়াংছড়িতে সম্প্রীতি সমাবেশ সভা

১৬০

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল ধর্মের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠার, ছাত্র-,শিক্ষক সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার জনগণকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওয়াগয় পাড়া ঘিলাফুল লাইব্রেরী মিলনায়তনে সম্প্রতি সমাবেশ আয়োজন করা হয়।

এসময় আলেক্ষ্যং ইউপি সচিব উবাথোয়াই মারমা সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষক নেপাল কান্তি দাশ, বিশেষ অতিথি ছিলেন জামাচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিতা তঞ্চঙ্গ্যা, ৯নং ওয়ার্ড মেম্বার ভারতসেন তঞ্চঙ্গ্যা, ইউপি মেম্বার মংক্যউ মারমা, অংসিংনু মারমা, মহিলা মেম্বার অঞ্জনা তঞ্চঙ্গ্যা, সাংবাদিক হ্লাছোহ্রী মারমা সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময়ে বক্তরা বলেন, রোয়াংছড়ি উপজেলায় এখনও সম্প্রীতি বজায় রেখে মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ধর্মবলম্বীরা একই পাড়াতে মিলিতভাবে বসবাস করে আসছে। কোন অপ্রীতিকর সংঘাত, হানাহানি,দুর্ঘটনা এপযর্ন্ত হয়নি।

আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, সম্প্রীতি বজায় রাখার জন্য সকল সম্প্রদায়কে ইউনিয়ন পরিষদ থেকে যে সকল সরকারের সুযোগ-সুবিধাগুলো পায় এগুলো সমানভাবে ভাগবন্টন করে দিয়ে থাকি। যেনো কেউ বলতে পারবে না কোন ঘরে সরকার থেকে দেওয়া ভোগ করিনাই।