শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মাটিরাঙ্গায় ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

৭৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় স্কুল ও মাদরাসার ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার সকল স্কুল, মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপি নানা ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠানভিত্তিক দুটি ভেন্যুতে এসব খেলা শেষে আজ দুই ভেন্যুর ফাইনাল অনুষ্ঠিত হয়। একই সাথে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মোহতাছিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে একাডেমিক সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্যাহ, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলাধূলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটায় মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মোহতাছিম বিল্লাহ বলেন, যুব সমাজ কে ধংসের হাত থেকে খেলাধুলা ই নিজেদের বাঁচাতে পারে। খেলাধুলা শিক্ষার্থীদের মাদকাসক্ত থেকে দূরে রাখে, শিশুর মেধা ও মননের বিকাশ ঘটায়, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা হিসেবে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন অতিথীরা। বিভিন্ন প্রতিষ্ঠানের শরীরচর্চার শিক্ষকগণ উক্ত খেলাধূলা পরিচালনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ অনেক দর্শনার্থী উপস্থিত ছিলেন