শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মানিকছড়িতে কারিতাসের ইউনিয়ন পর্যায়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কি ফোরাম’র সভা

৭৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি প্রকল্প-২ এর আওতায় মানিকছড়ি উপজেলাধীন কর্ম এলাকার উপকারভোগীদের নিয়ে মানিকছড়ি ইউপি, বাটনাতলী ইউপি ও তিনটহরী ইউপিতে ইউনিয়ন পর্যায়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কি ফোরামের সভা ও ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

মঙ্গরবার ( ৬ সেপ্টেম্বর) বিকেলে তিনটহরী ইউনিয়নের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং ফোরামের সভা ও কমিটি গঠনের মধ্য দিয়ে মানিকছড়ি উপজেলাধীন তিনটি ইউনিয়ন পর্যায়ে ফোরামের সভা ও কমিটি গঠন করা শেষ হয়। এর আগে মানিকছড়ি ও বাটনাতলী ইউনিয়নের ফোরামের সভা অনুষ্টিত হয় এবং ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে একজন সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি, কোষাধক্ষ্য ও সাংগঠনিক সম্পাদক ও বাকি দশজনকে সদস্য করে মোট ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়।

মিল্টন বড়ুয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্যে সিপিপি পিএইপি প্রকল্প-২ এর মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আধ্যাত্মিক ও পরিবেশগত এই ছয়টি বিষয়ে প্রাধান্য দিয়ে একটি কমন প্লাটফর্ম তৈরি করে কৃষি, প্রতিবেশ ও পরিবেশ সুরক্ষা করা ও প্রকল্পের অন্তর্ভুক্ত সদস্যগণের সরকারি-বেসরকারি সুযোগ সুবিধা আদায়ে সহযোগিতা ও সংশ্লিষ্ট এলাকার জীবনমান উন্নয়নে ভূমিকা পালন করাই হলো এই ফোরাম গঠনের মূল উদ্দেশ্য।