শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

থানচিতে আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল ও গণজমায়েত

৫১

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামাত দেশকে জঙ্গিবাদ সন্ত্রাস ও নৈরাজ্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে বান্দরবানে থানচিতে প্রতিবাদ মিছিল ও গণজমায়েত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় থানচি উপজেলা আওয়ামী-লীগের আয়োজনে উপজেলা টাউনহল থেকে প্রতিবাদ মিছিল র‌্যালী শুরু করে বাজারে অলিগলি প্রদক্ষিন শেষে বাজার মার্কেট সামনে গণজমায়েত সমাবেশে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও জেলা শাখার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মারমা।

এসময় আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল ও গণজমায়েত সমাবেশ অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জর্জ কলিন্স ত্রিপুরা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন, জেলা শাখার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য ও জেলা শাখার আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিংয়ং ম্রোঃ, জেলা শাখার আওয়ামীলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ প্রমূখ।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রোঃ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা, সাংগঠনিক সম্পাদক শিমন ত্রিপুরাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ দলটির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ প্রতিবাদ মিছিল ও গণজমায়েত সমাবেশ মাধ্যমে ‘বিএনপি’র সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আবারো শেখ হাসিনা তথা জাতীয় উন্নয়নের সরকার গঠনে ঐক্যবদ্ধতায় এবং পার্বত্য জনপদ-বান্দরবানে ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বীর বাহাদুরকে আবারো বিপুল ভোটে জয়যুক্ত করতে ঐক্যের ডাক দিয়ে বক্তব্য রাখেন, অতিথিবৃন্দের আওয়ামীলীগের নেতারা।