শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানে শিক্ষাবৃত্তি পেল ৭৩৩ জন মেধাবী শিক্ষার্থী

৪৭

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অধীনে বান্দরবানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবান অরুন সারকী টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ তুলে দেন পার্বত্য মন্ত্রী।
অনুদান তথ্য মতে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের ২০২০-২১ অর্থবছরে তিন পার্বত্য জেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২ হাজার ২শত ২৩ জনের পড়ুয়া শিক্ষার্থীর মাঝে সর্বমোট ১ কোটি ৯০ লাখ ৮৯ হাজার টাকা প্রদান করা হয়।

যার মধ্যে বান্দরবান জেলায় কলেজ পর্যায়ের ৩শত ৩০ জন ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৪০৩ জন সহ মোট ৭৩৩ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ৬৩ লাখ ৪০ হাজার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এছাড়াও রাঙ্গামাটিতে কলেজ পর্যায়ের ৩ শত ৯০ জন বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩৬৩ জন সহ সর্বমোট ৭৫৩ জন ও খাগড়াছড়ি জেলায় কলেজ পর্যায়ের ৩২৭ ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ৪১০জন সহ সর্বমোট ৭৩৭ জনের শিক্ষার্থী মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।।

বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ডা. মো শেখ ছাদের, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মোঃ নুরুল আলম চৌধুরী, পৌর মেয়র মোঃ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড উপ-সচিব জসিম উদ্দিন, বান্দরবান মহিলা কলেজ অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, সরকারী কলেজে অধ্যক্ষ নুরুল আবসার, ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল সিরাজুল ইসলামসহ শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।