শিরোনাম
আবারো ১২ ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধারে পর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কাপ্তাইয়ে পুজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

দীপক কুমার ভট্টাচার্য সভাপতি ও প্রিয়তোষ ধর সম্পাদক নির্বাচিত

৪৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, কাপ্তাই উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩ টা হতে সন্ধ্যা ৬ কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে পুনরায় দীপক কুমার ভট্টাচার্য সভাপতি এবং প্রিয়তোষ ধর পিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছ। এছাড়া সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত এবং উত্তম মল্লিক অর্থ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে সাধারণ সভা ডেকে ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি করবেন বলে সভায় জানানো হয়।

এর আগে দীপক কুমার ভট্টাচার্য সভাপতিত্বে সাংগঠিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা চন্দ্রঘোনা কেপিএম লিমিটেডের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সরকার, উপদেষ্টা ব্যাংকার বাবুল কান্তি দে, সাবেক সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সাবেক সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, অজয় সেন ধনা ও সন্তোষ কুমার দাশ, বর্তমান সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু প্রমুখ।