শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

খাগড়াছড়ির রামগড়ে একসঙ্গে চার সন্তানের জন্ম

৫১

॥ খাগড়াছড়িজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড়ের ফারজানা আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফেনীর একটি বেসরকারি হাসপাতালে। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

ফারজানা আক্তার খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী ।

চিকিৎসকেরা জানান, ফারজানা আক্তার দীর্ঘদিন সাব-ফার্টিলিটিতে ভুগছিলেন। নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে।

নবজাতকদের পিতা আলমগীর হোসেন জানান, ‘চিকিৎসকরা আমার স্ত্রীকে সব সময় চেকআপের মধ্যে রেখেছেন। আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।’

অস্ত্রোপচার করা চিকিৎসক ডা. রোকসানা বেগম স্বপ্না বলেন, ‘আমার তত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মাও সুস্থ আছেন।’