শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

মানিকছড়িতে কারিতাস’র উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ

৪২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে মানিকছড়ি উপজেলায় বৃক্ষ রোপনের অংশ হিসাবে তিনটহরী উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২সেপ্টেম্বর) সকাল ১১ টায় তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম’র সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীর মাঝে উক্ত ফলদ বৃক্ষ আমলকি, বাতাবিলেবু ও কাজি পেয়ারার চারা বিরণ করা হয়েছে।

এ সময় মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নানা প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরণের অংশ হিসাবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে চলমান কর্মসুচীর অংশ হিসাবে আজ এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসুচী হাতে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, যেখানে অক্সিজেন সংকটে গাছ লাগানো জরুরি হয়ে পড়েছে। সেখানে আমরাই গাছ কেটে সাবার করছি। এছাড়াও বৃক্ষ রোপন এবং সংরক্ষণে কারিতাস উদাসিন। তাই সকলের উচিত বাড়ির আঙ্গিনায় ও আশ পাশে পড়ে থাকা খালি জায়গায় বৃক্ষ রোপন করা।

ই-পিসি/আর