শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি

৩৭

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলীর ॥

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ১২শ ৬৩জন কার্ডধারী সাধারণ মানুষের মাঝে নায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন রেষ্ট হাউস প্রাঙ্গনে, নিম্নআয়ের মানুষের মাঝে ভূর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। এইসময় ৪শত ৫ টাকা মূল্যে প্রতিজনকে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল এবং ১ কেজি চিনি প্রদান করা হয়।

২ নম্বর গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, নুরুল আলম মেম্বার এবং ইউপি সদস্যরা উপস্থিত থেকে বিতরন কার্যক্রম সম্পন্ন করেন। কাল বুধবার ও বৃহস্পতিবার একই নিয়মে বাঙ্গালহালিয়া ইউনিয়নে টিসিবি পণ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। ইতিপূর্বে ঘিলাছড়ি ইউনিয়নে টিসিবি বিতরণ করা হয়েছে।