শিরোনাম
রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কাপ্তাই হৃদে ডুবে শিশুর মৃত্যু

৪০

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির লংগদুতে পানিতে ডুবে মোঃ মোহাজ্জেদ হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ মারিশ্যারচর এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে। শিশু মোঃ মোহাজ্জেদ ওই এলাকার মোঃ শাহ আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাজ্জেদ বাড়ির লোকজনের অগোচরে পুকুর ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লংগদু থানা অফিসার্স ইনচার্জ আরিফুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুরে মারিশ্যারচর এলাকার শাহ আলমের তিন বছরের শিশু কাপ্তাই হৃদে ডুবে মৃত্যু হয়।