শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

আলীকদমে বর্জ্য ব্যবস্থাপনায় ডাস্টবিন বসালেন ইউএনও মেহরুবা ইসলাম

৯১

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নে পান বাজার এলাকায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সোনে ইন্টারন্যাশনাল ও কাথোওয়াইন এনজিওর সার্বিক সহযোগিতায় পান বাজারের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিবেশ বান্ধব প্লাস্টিকের ডাস্টবিন বসালেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম।

বুধবার(১৭ই আগষ্ট)বিকালে পান বাজারের মসজিদ ও স্কুল গেইটের সড়কে একটি ও কলার ঝিরি রাস্তার মাথায় একটি ডাস্টবিন স্থাপন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে স্থানীয়দের মাঝে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পরিছন্নতার বিকল্প নেই, আমি শুরু করে গেলাম এবার আপনারা নিজ অর্থায়নে আরো কিছু কিনে এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করুন। তিনি সোনে ইন্টারন্যাশনাল ও কাথোওয়াইন কে প্রশংসনীয় স্বাস্থ্য সহযোগী প্রকল্পের জন্য ধন্যবাদ জানান এবং ডাস্টবিন গুলোর রক্ষণাবেক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম আলীকদমে আসার পর থেকেই বিভিন্ন সময়ে জনগণের উন্নয়ন জন্য নিজেকে নিয়োজিত রেখে প্রশংসা কুড়িয়েছেন সর্বক্ষেত্রে, ইতিপূর্বেই তিনি উপজেলা সদরে অবস্থিত অবহেলিত শহীদ মিনার ও উপজেলার মাঠকে পরিচর্যা করে ১৪ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু চত্বর হিসেবে ঘোষণা করেছেন এবং বঙ্গবন্ধু চত্বরের রক্ষণাবেক্ষনের ব্যবস্থা করেছেন তিনি।