শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রোয়াংছড়িতে তহজিংডং এনজিও’র স্বাস্থ্য ও শিক্ষাসামগ্রী বিতরণ

৯১

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়িতে বেসরকারি এনজিও তহজিংডং সংস্থা কর্তৃক শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পাবর্ত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস (এসআইডি-সিএইচটি) প্রকল্পের জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক পুস্তিকা বিষয়ের গড়ঈঐঞঅ এবং টঘউচ সংস্থার অথার্য়নে উপজেলা পর্যায়ের প্রাইমারি বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ আগষ্ট) সকালে ১১.৩০ ঘটিকার সময় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কক্ষে অনুষ্ঠিত হয়।

শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মনিটরিং এবং রিপোর্টিং অফিসার অতনু দেওয়ান সঞ্চালনায় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আয়ুব উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি ইউপি মেম্বার অংশৈচিং মারমা, প্রকল্প ব্যবস্থাপক পাইচিংউ মারমা, আন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তমকুমার তঞ্চঙ্গ্যা।

এসময়ের উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেন ৮টি চেয়ার, ২টি টেবিল, হোয়াইট বোর্ড ১টি, ফ্লোর ম্যাট ১টি, ফ্যান ১টি, ফার্ষ্ট এইড কিট বক্স ১টি ৫টি বিদ্যালয়ে বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন কমিউনিটি মোবিলাইজার সুইসাউ মারমা, জামাচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিতা তঞ্চঙ্গ্যা, সুমন তঞ্চঙ্গ্যা, জলপুরিসহ প্রমুখ।