শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩৯হাজার টাকার সার আটককাপ্তাইয়ে ইউরিয়া সার সহ ট্রাক জব্ধ করেছে বিজিবি সদস্যরাসরকার উৎপাদন বাড়ানোর উপায় বের করবে কেপিএম বন্ধ করবে নাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবা র‌্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ আটক-১কাপ্তাইএ আটকে পড়া চার পর্যটককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস টিমচেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন

থানচিতে সিরিজ বোমা হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১০৮

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে বিএনপি জামায়াতের মদদপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি কতৃক একযোগে ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলা প্রতিবাদে বান্দরবানে থানচিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ আগষ্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজার অলিগলি ও বাসষ্টেশন এলাকায় প্রদক্ষিণে শেষে বাজার মার্কেট সামনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ মিছিল ও মানববন্ধন সমাবেশে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা, সদর ইউপিতে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক অংপ্রু ম্রোঃ, রেমাক্রী ইউপিতে চেয়ারম্যান ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুইশৈথুই মারমা, সাংগঠনিক সম্পাদক শিমন ত্রিপুরাসহ উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা অংশ নেন।

এ মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালে ১৭ আগষ্টে জামাত-বিএনপি সরকারের মদদে জঙ্গি গোষ্ঠী একযোগে ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা করে এদেশকে আফগানিস্তান বানানোর যে ষড়যন্ত্র করেছিল বর্তমান সরকার ক্ষমতায় সেসব জঙ্গি গোষ্ঠীকে কঠোর হাতে দমন করার ফলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বাস করছে। আজকের এ দিনে দেশব্যাপী বোমা হামলার মাধ্যমে দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিনতি করতে চেয়েছিলো। আজও তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়।

বক্তারা আরো বলেন, এ বিএনপি-জামায়াত দল সব সময় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে। তারা কখনো দেশের ভালো চায় না। যার কারনে আজ তাদের রাজনীতি বিলুপ্তির পথে। তাদের এই অপশক্তির বিরুদ্ধে লড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং ভবিষ্যতেও এসব জঙ্গীগোষ্ঠীর বিরুদ্ধে সজাগ থাকার জন্য দলের সকল প্রকার নেতাকর্মীদের নির্দেশ দেন বক্তারা।