শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

বাঘাইছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে জীপ গাড়ী উল্টে নিহত ২

৩৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকের নাঙ্গলমারা এলাকায় চাঁদের গাড়ী (খোলা জীপ) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২জন নিহত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা (২নং কালবার্ট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতরা হলো ইলিয়াছ হোসেন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী ও অনন্ত ত্রিপুরা (৪০)। নিহত ইলিয়াছ হোসেনের বাড়ী উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় ও অনন্ত ত্রিপুরার বাড়ী সাজেক মাচালং এলাকায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক (নুর) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর জিপচালক পালিয়ে যান। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।