শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজনগর বিজিবি জোনের ত্রানসামগ্রী বিতরণ

২৯

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর বিজিবি জোনের উদ্যোগে গরীব ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ, ও নগদ আর্থিক অনুদান, মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সোমবার (১৫ আগষ্ট) বেলা ১১.৩০ ঘটিকার সময় রাজনগর বিজিবি জোনের মাঠ প্রাঙ্গনে ত্রান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে ৫০ জন গরীব ও হত দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল,চিন,আলু, লবন, তেলসহ নিত্যপণ্য সামগ্রী ও ১৪ জনের মাঝে নগদ আর্থিক অনুদান এবং দিন ব্যাপি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজানগর জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান পিএসসি, এতে আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ রসুল আমিন আর এমও,এবং সহকারী পরিচালক, মোঃ হাফিজুর রহমানসহ অনান্য অফিসার বৃন্দ।

প্রধান অতিথি জোন অধিনায়ক হাসানুর রহমান পিএসসি বলেন, ১৫ আগষ্ট ১৯৭৫ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে একলদ বিপদগামী সদস্যরা তার পরিবারসহ নির্মমভাবে হত্যা করেছে। আজ জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও নিহত তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের মাগফেরাত দান করেন। এলাকার গরীব ও হতদরিদ্র মানুষের মাঝে আমাদের সহায়তা অব্যহত থাকবে বলে জানান তিনি।