শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

গুইমারায় নানা আয়োজনের মধ্যেদিয়ে জাতীয় শোক দিবস পালিত

৪১

॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥

সারা দেশের ন্যায় খাগড়াছড়ি গুইমারা উপজেলায় যথাযোথ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি বেসরকারি অফিস,ব্যাবসা প্রতিষ্ঠান দোকানে পাট সহ বাসা বাড়িতে জাতীয় পতাকা অর্ধনিম্ন রাখা ও শোক পতাকা উত্তোলন করা হয়।

এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি বেসরকারি রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন সামাজিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনার সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুতাছেম বিল্যাহ,গুইমারা থানার অফিসার ইনচার্জ,মোহাম্মদ রশিদ,উপজেলা ভাইস চেয়ারম্যান কংজুরি মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ত্রিপুরাসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও গুইমারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।