শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

রাঙ্গামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

৯২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট)সকালে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে GST গুভছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২:০০ টা থেকে ১:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষসমূহ পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জনাব জুয়েল সিকদার এবং রাবিপ্রবি’র GST ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ রাঙ্গামাটি সরকারী কলেজ উপ-কেন্দ্রে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট ২,৩৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২,২০৮ জন উপস্থিত ছিল এবং উপস্থিতির হার ৯৪%।


বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক,স্বেচ্ছাসেবক, মিডিয়া কর্মী এবং পরীক্ষা সংশ্লিষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, GST গুচ্ছভুক্ত ২০২২ এর বি ইউনিট (মানবিক) এর ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯ টি বিশ্ববিদ্যালয়ে (কেন্দ্রে) একযোগে অনুষ্ঠিত হয়েছে । আগামী ২০ আগস্ট ২০২২ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।