শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

সারাদেশে বিদ্যুৎতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

১১৩

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

সারাদেশে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১জুলাই) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সমাবেশে বক্তারা বলেন, ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। অন্যথায় পালানোর পথ পাবেন না। সরকারের সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশে এখন নাই নাই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রিজার্ভ নাই, বিদ্যুৎ নাই, তেল নাই, গ্যাস নাই, আর দ্রব্যমূল্যের উধ্র্বগতির কারণে দেশের মানুষ হাহাকার করছে। মানুষের ঘরে এখন খাবার নাই। অথচ সরকার সব কিছু লুকোচুরি করছে। দেশের প্রকৃত অবস্থা আড়াল করার জন্য নানান কূটকৌশলে আশ্রয় নিচ্ছে। কিন্তু দুর্নীতি ও বিদেশে অর্থ পাচার বন্ধ হচ্ছে না। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।