শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ির গুইমারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৩৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাধীন হাতিমুড়া এলাকার হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র ইসলামিক মিশন সংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মোটরসাইকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মোঃ তারেক (২২) নিহত হয়। শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত মোঃ তারেক গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেন’র বড় ছেলে। স্থানীয়রা জানান পাহাড়ি এলাকা হওয়াতে লোক সমাগম কম থাকায় তাকে কোন যানবাহন চাপা দিয়েছে তা জানা যায়নি। তবে পুলিশ এঘটনা তদন্ত করছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ বর্তমানে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।