শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

জুরাছড়িতে উপজেলা যুবলীগের পরিচিতি সভা

৮৩

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

জুরাছড়িতে উপজেলা যুবলীগের পরিচিতি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকালে জেলা পরিষদ বিশ্রামাগাড়ে প্রথম বারের মত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

জুরাছড়ি উপজেলা যুবলীগের সভাপতি রিকো চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা।

যুবলীগ সাধারণ সম্পাদক সজিব চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আকবর হোসন চৌধুরী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল সহ জেলা এবং উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম সুদৃঢ় করার জন্য আওয়ামীলীগের সকল সংগঠন সমূহের ৬ দিন ব্যাপী পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে এমনটাই জানান প্রবর্তক চাকমা।

পরে জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বক্তব্য রাখেন ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার রিকু চাকমা, সাংগঠনিক সম্পাদক রিংকু চাকমা প্রমূখ।