শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কাপ্তাই বিউবো মাধ্যমিক প্রধান শিক্ষক ও স্কাউট লিডার হাবিবুল হকের মৃত্যু: বিভিন্ন মহলের শোক

৭৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল হক (এল টি) স্ট্রোক জনিত কারণে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। শুক্রবার ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রাম পার্ক ভিউ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫৮ বছর। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত ছিলেন। মৃত্যু কালে স্ত্রী ২ ছেলে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। প্রধান শিক্ষক ও স্কাউটারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিশিষ্টজনেরা বলেন, হাবিবুল হক ছিলেন একজন দেশসেরা স্কাউটার, সদালাপী,পররোপকারী ও সদাহাস্যজ্জল। তার মৃত্যুতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কাপ্তাই উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষার্থী, বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেন। শুক্রবার বাদ জুম্মা নামাজ শেষে নিজ বাড়ি আমির ভান্ডার দরবার শরীফ চট্রগ্রামের পটিয়া দাফন হবে।