শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

ছয় ঋতুর দেশ থাকলেও এখন দুই ঋতুর দেশে পরিনত হয়েছে: দীপংকর তালুকদার

১০৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

“বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এ শ্লোগানে রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে । বুধবার (২০ জুলাই) সকালে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এ সময় রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র।

এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে সচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীর নেতৃত্ব দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। র‌্যালীটি রাঙ্গামাটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্বরে এসে শেষ হয়।

প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, সারা বিশে^ জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা মানুষ । ভাল থাকার জন্য প্রকৃতিকে আমরা নিষ্ঠুর ভাবে হত্যা করছি। বাংলাদেশ আগে ছয় ঋতুর দেশ থাকলেও এখন দুই ঋতুর দেশে পরিনত হয়েছে। নিজেদের ও আগামী প্রজম্মকে বাচাঁতে বেশি বেশি করে গাছ লাগাতে বলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বৃক্ষ মেলার স্টল পরিদর্শন শেষে একটি বনজ চারা রোপন করেন। বিভিন্ন গাছের চারা নিয়ে ১৭টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।