শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে উল্টো রথযাত্রা উদযাপন

৩৭

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খাগড়াছড়িতে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব-২০২২।

শুক্রবার (৮জুলাই) বিকেলে খাগড়াছড়ির কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দির থেকে জগন্নাথ, বলদেব ও সুভদ্রাকে বহনকারী তিনটি রথ নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)র মন্দিরে এসে শেষ হয়। এতে হাজারো হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ অংশ নেন। এর আগে সপ্তাহব্যাপী শ্রীশ্রী লক্ষী নারায়ন মন্দিরে নানা পূজা অর্চনার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব উদযাপন করা হয়।

রথযাত্রা উৎসবের সমাপনী দিনে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাংলাদেশ জন্মষ্টমী উদযাপন কমিটির জেলা শাখার সভাপতি তপন কান্তি দে, লক্ষী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি আশীষ ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক নির্মল দেব, কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)র খাগড়াছড়ির মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমৃত লাল ত্রিপুরা প্রমুখ।

এছাড়াও খাগড়াপুরের অখণ্ড মন্দির থেকেও জগন্নাথ, বলদেব ও সুভদ্রাকে বহনকারী রথ নিয়ে শোভাযাত্রা বের করা হয়। এতে হাজারো সনাতনী ত্রিপুরা- হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।