শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের স্কিমগুলো যথাসময়ে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিবআসলে দেখার কেউ নেই, এখন ধর্মীয় অনুষ্টানের সময়ও পানি কিনতে হচ্ছেদুর্গম এলাকার মানুষের জন্য নিরাপদ পানির সুযোগ সৃষ্টি করতে হবেএশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টজলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত কাপ্তাইয়েজয় পরাজয় থাকবে তবে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে: লে. কর্ণেল মীর মোরশেদОткройте для себя мир азарта в Казино Пин-ап с большими деньгами!আগামী পাঁচ বছরে ৫ লক্ষ বৃক্ষরোপণ করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডখাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধনলংগদু রাজনগর বিজিবি জোনের পক্ষে সোলার প্যানেল ও সেলাই মেশিন বিতরণ

মাটিরাঙ্গায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড

৫৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তৃলা দেবের হস্তক্ষেপে ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। সোমবার (৪ জুলাই) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের একটি গ্রামে ওই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। এমন খবরে ঘটনাস্থলে পৌঁছেন ইউএনও। ততক্ষণে বরপক্ষ পালিয়ে গেলেও ওই বিয়ে বন্ধ করে দেন তিনি। একই সঙ্গে ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এটিকে বন্ধ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরোও বলেন গোপনে এক কিশোরীর বিয়ের আয়োজন করে তার পরিবার। খবর পেয়ে মুচলেকা নিয়ে ওই কিশোরীর বিয়ে বন্ধ করা হয়।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃএমরান হোসেন উপস্থিত ছিলেন।