শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বিলাইছড়িতে ত্রিপুরাদের হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

১৭৮

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলা ৪ নং বড়থলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড সাইজাম পাড়ায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট ( কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা ত্রিপুরা জনগোষ্ঠির ৩ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা ও দুই শিশুকে গুলিবিদ্ধ করে আহত করার প্রতিবাদে বান্দরবানের মানব বন্ধন ও সমাবেশ করেছে।

রবিবার (৩ জুলাই) সকালে বান্দরবান প্রেস ক্লাব চত্ত্বরে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বান্দরবান শাখার আয়োজনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন পেস্টুন ও ব্যানার হাতে নিয়ে নারী পুরুষ ও শিশু সহ মানববন্ধনে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, গত ২১ জুন কেএনএফ কতৃর্ক সাইজাম পাড়ায় ৩জন নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা ও দুই শিশুকে গুলিবিদ্ধ করে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের নিকট কুকি চীন ন্যাশনাল ফ্রন্টসহ সকল সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার আহবান জানান। মানববন্ধন শেষে বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৭দফা দাবী জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে দেন দোহা জলাই ত্রিপুরা,সত্যহা পাঞ্জি ত্রিপুরা, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাংবাদিক উজ্জল তঞ্চঙ্গ্যা, স্টিভ ত্রিপুরা, ওয়া তৈ ত্রিপুরা, নিরন তঞ্চঙ্গ্যা, সুরেশ ত্রিপুরা, মার্গারেট ত্রিপুরা প্রমূখ বক্তব্য রাখেন।