শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

দীঘিনালায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত বন্যার আশংখা

৭৪

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

আষাঢ়ে বারি বর্ষনের পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার আশংখাও রয়েছে। উপজেলার মেরুং, কবাখালী, বোয়ালখালী ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকাগুলোর রাস্তা-ঘাট বাড়িঘরে পানি ঢুকতে শুরু করেছে। বারি বৃষ্টির কারনে পাহাড় ধসেরও আতংকে রয়েছে পাহাড়ের পাদদেশে বসবারত পরিবারগুলো।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন, উপজেলায় বন্যার আশংখা রয়েছে তবে ইতিমধ্যে উপজেলা প্রশাসনে পক্ষ থেকে ঝুকিপূর্ন এলাকায় মাইকিং করা হয়েছে। ঝুকিপূর্ন এলাকার লোকজন আশ্রয় কেন্দ্রে আসার জন্য নির্দেশ করা হয়েছে। উপজেলা প্রশাসন দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাঃ মাহমুদা বেগম লাকী বলেন, প্রতি বছর মেরুং ইউনিয়নের নিচু এলাকাগুলোতে পানি উঠে রাস্তাঘাট- বাড়িঘর তলিয় যায়। আষাঢ় মাসের টানা বারি বর্ষন ও উজান থেকে মেনে আসার পাহাড়ি ঢলে ফলে পানি বৃদ্ধি পেয়ে বন্যার আশংখা রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ এলাকার পরিবার গুলোকে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য নির্দেশ করা হয়েছে।