শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

আড়াই যুগ পর ন্যায্য মূল্য ধান কিনল জুরাছড়ি খাদ্যগুদাম

১০২

॥ স্মৃতি বিন্দু চাকমা, জুরাছড়ি ॥

রাঙ্গামাটি জুরাছড়ি উপজেলার দীর্ঘ আড়াই যুগ পেরিয়ে এবার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে ধান কেনার শুরু করেছে জুরাছড়ি খাদ্য অধিদপ্তর। বিগত ১৯৯২ সালে জুরাছড়ি উপজেলা খাদ্য গুদাম উদ্যোগে এভাবে ধান কিনেছিল সরকার। এবার ২০২২ সালে বর্তমান সরকার কৃষকদের কথা বিবেচনা করে তারা যাহাতে উৎপাদিত শষ্য ন্যায্যমূল্য দাম পায় সেজন্য কৃষকদের কাছ থেকে ধান কিনে নিচ্ছে সরকার।

সোমবার (১৩ জুন ) সকালে জুরাছড়ি উপজেলা খাদ্যগুদামে ফিতা কেটে এসব কর্মসূচী শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ, ইউআরসি মোরশেদুল আলম সহ খাদ্যগুদামের কর্মকর্তা বৃন্দ।

খাদ্য পরিদর্শক রতন লাল চাকমা জানান, এবছর গরীব কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ২৭ টাকা দামে জুরাছড়ি উপজেলার কৃষকদের থেকে ৬৫ মেঃ টন ধান কেনার সিদান্ত দিয়েছে সরকার। উদ্বোধনের প্রথম দিনে কৃষকদের কাছ থেকে ৩ মেঃ টন ধান কিনেছে খাদ্যগুদাম। তিনি আশা প্রকাশ করেন সরকারের নির্ধারিত টার্গেট পূরণ হবে।