শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

সাংবাদিক ফজলে এলাহী’র নিঃশর্ত মুক্তির দাবীতে বান্দরবানের মানববন্ধন

৩৪

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

সারাদেশে সাংবাদিক নির্যাতন- নিপীড়ন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ দৈনিক কালের কণ্ঠ ও এনটিভি রাঙ্গামাটি জেলার প্রতিনিধি সাংবাদিক ফজলে এলাহী’র নিঃশর্ত মুক্তির দাবীতে বান্দরবানের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে জেলা কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান প্রেস ইউনিটের সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আল ফয়সাল বিকাশ।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে পাহাড়ে সাংবাদিক কমল সৈনিক ফজলে এলাহীকে অন্যায়ভাবে জেল হাজতে পাঠানো হয়েছে। তাঁর অপরাধ তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলতেন। তাই আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি পাশাপাশি তাঁর মুক্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে ভোরের কাগজ প্রতিনিধি মংসানু, আরটিভি প্রতিনিধি সাফায়েত, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রতিনিধি মংখিং, সহ জেলা কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৭ জুন মঙ্গলবার সন্ধ্যায় ২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ফজলে এলাহীকে গ্রেফতার করে রাঙ্গামাটির কোতয়ালি থানা পুলিশ।