শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

জুরাছড়িতে প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১৩৭

॥ স্মৃতি বিন্দু চাকমা, জুরাছড়ি ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জুরাছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুরাছড়ি উপজেলা আওমিলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার(৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জুরাছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিলটি আয়োজন করে উপজেলা আওয়ামিলীগ।

এসময় বিক্ষোভ মিছিলটি জেলা পরিষদ বিশ্রামাগাড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা সহ ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদ জানিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী উন্নয়নের বাঁধাগ্রস্থ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেন আওয়ামিলীগের নেতৃবৃন্দ।

বক্তারা আরো বলেন, দেশরত্ন শেখহাসিনাকে নিয়ে কূটুক্তিকারী ও দেশে ষড়যন্ত্রকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারী জানান। একই সাথে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষনা দেন নেতাকর্মীরা। পরে সমাবেশটি জেলা পরিষদ বিশ্রামাগাড়ে গিয়ে শেষ হয়।