শিরোনাম
পুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

নাসির হত্যাচেষ্টা মামলায় যুবলীগের দুই আসামী জেল হাজতে

৮১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

অবশেষে নাসির হত্যা চেষ্ঠার মামলায় চার্জসীট ভুক্ত দুই আসামীকে আদালত জেল হাজতে প্রেরণ করেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে আসামী মোঃ আরিফ ও মিজানুর রহমান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

আদালত সুত্র জানায়, নাসির হত্যা চেষ্টা মামলায় ৭ আসামীর মধ্যে রবিবার ৬ আসামী রাঙ্গামাটি চীফ জুসিডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আসামীদের জামিন শুনানী এবং নথিপত্র পর্যালোচনা করে বিচারক প্রবাল চক্রবর্তীর আদালত ইকবাল হোসেন চৌধুরী, আব্দুল ওয়াহাব খান, দীপংকর দে ও আজমীর হোসেনকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন এবং মোঃ আরিফ ও মিজানুর রহমান এর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। এর আগে এই মামলার আরেক আসামী মীর মোঃ শাকিল গ্রেফতার হয়ে পরে জামিনে মুক্ত হন।

উল্লেখ্য যে, গত ২৭ জানুয়ারি রাঙ্গামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসিরকে কূপিয়ে এবং পায়ের রগ কেটে গুরুতর আহত করে তারই সতীর্তরা। দলীয় কোন্দলকে কেন্দ্র করে তার উপর হামলা করা হয়। পরে নাসির বাদি হয়ে ৩১ জানুয়ারি ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আরীফ, জেলা যুবলীগের সাহ-সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব খান, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দীপংকর দে, কলেজ ছাত্রলীগের সদস্য আজমীর হোসেন ও ৭নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক মীর মোঃ শাকিলকে অভিযুক্ত করে কতোয়ালী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলায় নথিভুক্ত করেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে আদালতের বিচারিক কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় আজ রবিবার আসামীরা আদালতে জামিনের জন্য আবদেন করেন।

ই-পিসি/আর