শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মাটিরাঙ্গায় বিজিবির উদ্যোগে অগ্ননির্বাপক মহড়া

৩৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অগ্নিনির্বাপন ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অগ্নি সংযোগ, আগুন নেভানো, উদ্ধার কাজ এবং প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র খেদাছড়া ব্যাটালিয়ন এ মহড়ার আয়োজন করে। রবিবার (২৯ মে) দুপুরের দিকে ব্যাটালিয়ন প্রশিক্ষন মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় ৪০ বিজিবি’র খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জীবক বড়ুয়া অগ্নি-নির্বাপন মহড়ায় দিক নির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাটিরাঙ্গা স্টেশনের প্রশিক্ষিত দল প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্বারা ব্যাটালিয়নের সদস্যদেরক (কর্তব্যরত ব্যতীত) অগ্নি নির্বাপনের কলাকৌশল হাতে কলমে শেখান। সৈনিকদেরকে ফায়ার এক্সটিং গুইসার,ভেজা চটের বস্তা,হাত দিয়ে গ্যাস সিলিন্ডার হতে উৎপত্তিকৃত আগুন নেভানো, সৈনিক ব্যারাক,অফিস কল-কারখানা বাড়িঘরে আগুন নিভানো, বৈদ্যুতিক শক সার্কিট হতে উৎপত্তিকৃত আগুন নিভানোর কৌশল হাতে কলমে দেখানো হয়।