শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

খাগড়াছড়িতে হেলথ্ কেয়ার হাসপাতালের যাত্রা শুরু

৮৮

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

পার্বত্যাঞ্চলের প্রত্যন্ত দুর্গম এলাকার সাধারণ মানুষকে কমমূল্যে উন্নতমানের স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ নিয়ে খাগড়াছড়িতে হেলথ্ কেয়ার হাসপাতালের যাত্রা শুরু। শনিবার সকালে শহরের নারিকেল বাগান এলাকায় “সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মানের বিশেষায়িত ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও হাসপাতালটির শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ির সাংসদ ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ ও হেলথ্ কেয়ার হসপিটালের চেয়ারম্যান মোঃ শানে আলম’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম, টাঙ্গাইলের ধলেশ^রী হসপিটালের চেয়ারম্যান ডা. এ. কে. এম আব্দুল হামিদ, হেলথ্ কেয়ার হসপিটালের ডিরেক্টর ডা. আশুতোষ চাকমা ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এরশাদ। এতে স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক চন্দন কুমার দে।

অত্যাধুনিক মানের পরিপূর্ণ হেলথ্ কেয়ার হসপিটালটিতে রয়েছে ৫০০ এমএ ডিজিটাল এক্স-রে মেশিন, ডিআর সহ দাঁতের জন্য অত্যাধুনিক মানের ডিজিটাল ওপিজি মেশিন, কালার ডপলার আলট্রাসাউন্ড মেশিন, বিশেষায়িত ২টি অপারেশন থিয়েটার, সুসজ্জিত কেবিন, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব, ২৪ ঘন্টা ফার্মেসী, ইমারজেন্সি আউটডোর, ইনডোর সেবা, এ্যাম্বুলেন্সসহ সকল সেবা।

এছাড়া উদ্বোধন উপলক্ষে আগামী ১৫ জুন পর্যন্ত সকল পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশনে ৩০ ভাগ পর্যন্ত ছাড় বলে জানিয়েছে হসপিটাল কর্তৃপক্ষ।